Official Announcement

জরুরি নোটিশ

calendar_today July 08, 2026 verified School Administration

বিষয়: বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত ও নতুন সময়সূচি প্রসঙ্গে।

সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চরম বৈরী আবহাওয়া ও অতিবর্ষণজনিত প্রতিকূল পরিস্থিতির কারণে আগামীকাল ৯

জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার)-এর নির্ধারিত পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

তবে আগামী ১২ জুলাই, ২০২৬ (রবিবার) থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ৭, ৮ এবং আগামী ৯ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ যথাক্রমে আগামী ১৩, ১৪ এবং ১৫ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সংশোধিত সূচি বহাল থাকবে।

দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় সবার সুস্থতা ও সর্বোচ্চ নিরাপত্তা কামনা করছি।

ধন্যবাদান্তে,

সাইফুজ্জামান খালেদ

প্রধান শিক্ষক, আইডিয়াল পাবলিক স্কুল।

verified

School Administration

Ideal Public School, Chattogram

Published

July 08, 2026