বিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ সংক্রান্ত নির্দেশিকা
অনলাইন আবেদন শুরু করার পূর্বে নিচের নির্দেশনাগুলো মনোযোগ সহকারে পড়ুন
ভর্তি ফরম পূরণের পূর্বে নিম্নলিখিত নির্দেশনাসমূহ মনোযোগ সহকারে পড়ুন। সঠিক তথ্য প্রদান না করলে আবেদন বাতিল হতে পারে।
গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ
আবেদন জমা দেওয়ার আগে নিচের সকল তথ্য পড়ুন
-
১যদি জন্মসনদ করা থাকে তাহলে আবেদনকারীর নাম জন্মনিবন্ধন সনদ অনুযায়ী বাংলা ও ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে।
-
২জন্ম তারিখ, জন্মনিবন্ধন নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে।
-
৩পিতা ও মাতার নাম বাংলা ও ইংরেজিতে জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে।
-
৪বর্তমান ঠিকানা ও যোগাযোগের জন্য সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
-
৫প্রযোজ্য ক্ষেত্রে রক্তের গ্রুপ, ধর্ম এবং বিভাগ (Group) সংক্রান্ত তথ্য সঠিকভাবে নির্বাচন করতে হবে।
-
৬সকল তথ্য পূরণের পর সাবমিট করার পূর্বে পুনরায় যাচাই করুন। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।
-
৭আবেদন জমা দেওয়ার পর প্রদত্ত আবেদন নম্বর (Application ID) সংরক্ষণ করুন। ভবিষ্যতে আবেদন সংক্রান্ত তথ্য দেখার জন্য এটি প্রয়োজন হবে।
-
৮কর্তৃপক্ষ প্রয়োজনবোধে মূল কাগজপত্র যাচাই করতে পারে। তাই সকল মূল সনদপত্র সংরক্ষণ করুন।
-
৯ভর্তি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত বলে গণ্য হবে।
⚠ বিশেষ দ্রষ্টব্য
মিথ্যা, অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় নথিপত্র
চূড়ান্ত ভর্তির দিন নিচের কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে
অফিসিয়াল নির্দেশিকা
আবেদন ফরম পূরণ শুরু করুন
আবেদন শুরু করতে উপরের শর্তে সম্মতি দিন।